উত্তরায় ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাই

রাজধানীর উত্তরায় একটি বেসরকারি ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বেসরকারি ব্যাংকের টাকার গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে টাকা ছিনতাই করে নিয়ে যায়।

পুলিশ বলছে, গাড়িটি বুথে টাকা ঢুকাতে ঢাকা থেকে সাভারের ইপিজেড যাচ্ছিল। ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে, ওই গাড়িতে সোয়া ১১ কোটি টাকা ছিল।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিকিউরিটি কোম্পানির একটি গাড়িতে ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি পঁচিশ লাখ টাকা ওই ব্যাংকের সাভার ইপিজেড বুথে নিয়ে যাওয়া হচ্ছিল। উত্তরা ১১ নম্বর সেক্টরের ব্রিজের পাশে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে সে টাকা ছিনিয়ে নেয় বলে আমরা অভিযোগ পেয়েছি।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে আমরা কাজ শুরু করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *