৩০ জন স্টাইলিশ থেকে অর্ণবকে বেছে নিলেন তানজিন তিশা

আমেরিকান স্টাইলিং এক্সপার্টদের দ্বারা রেকমেন্ডেড পুরুষের গ্রুমিং ব্র্যান্ড স্টুডিও এক্স, তানজিন তিশার ভক্তদের অংশগ্রহণের মাধ্যমে ‘ইমপ্রেস তানজিন তিশা উইথ আমেরিকান স্টাইল’ ক্যাম্পেইনটি সফলভাবে শেষ করেছে। ক্যাম্পেইনে ২ হাজার ৪২৩ জন অংশগ্রহণকারীর মধ্য থেকে তানজিন তিশা একজনকে বেছে নিয়েছেন, যিনি আমেরিকান স্টাইল দিয়ে তাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছেন।

বিজয়ীর নাম তৌহিদুল ইসলাম অর্ণব, যিনি তানজিন তিশার সঙ্গে ডিনারের সুযোগ পেতে যাচ্ছেন। অর্ণব পেশায় একজন মার্চেন্ট নেভি অফিসার।

নিজেকে ইমপ্রেস করার আহ্বান জানিয়ে ফেসবুকে তানজিন তিশার শেয়ার করা একটি ভিডিও বার্তার মধ্য দিয়ে গত জুলাইয়ে ক্যাম্পেইনটি শুরু হয়। তানজিন তিশার করা শর্ট লিস্টে জায়গা করে নিতে অংশগ্রহণকারীরা #ImpressTanjinTisha #StudioX and #AmericanStyle হ্যাশট্যাগগুলো ব্যবহার করে পারফেক্ট আমেরিকান স্টাইলে নিজেদের ছবি ফেসবুকে শেয়ার করে।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ৩০ জন স্টাইলিশ পার্টিসিপেন্টকে বেছে নেওয়া হয়, যারা সম্প্রতি অনুষ্ঠিত গালা রাউন্ডে তানজিন তিশাকে সরাসরি ইমপ্রেস করার সুযোগ পান।

গালা রাউন্ডের জন্য অংশগ্রহণকারীদের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে গত ৪ নভেম্বর সিক্স সিজন’স হোটেলে স্টুডিও এক্স একটি গ্রুমিং সেশন আয়োজন করে। প্রখ্যাত ফ্যাশন অ্যান্ড স্টাইলিং ডিরেক্টর মাহমুদুল হাসান মুকুল সেশনটি পরিচালনা করেন। আর গালা রাউন্ডের অংশগ্রহণকারীদের বাছাই করেন তিশা নিজেই।

গালা রাউন্ডে প্রতিযোগীরা আমেরিকান স্টাইলের মাধ্যমে তিশাকে ইমপ্রেস করার সুযোগ পান। প্রত্যেক প্রতিযোগী নিজস্ব স্টাইলে ভিন্ন ভিন্ন পারফরম্যান্সে তিশাকে ইমপ্রেস করার চেষ্টা করে।

তাদের মধ্যে কেউ কেউ তিশার জন্য গান গেয়েছিল, কয়েকজন তাকে হাসানোর জন্য পিকআপ লাইন তৈরি করেছিল, কেউ তিশাকে মুগ্ধ করার জন্য নাচ করেছিল, কেউ তাদের নিজ শহরের উপভাষায় গান করেছিল এবং কেউ কেউ তার জন্য তাদের নিজস্ব শহরের সুস্বাদু খাবারও এনেছিল। প্রাথমিকভাবে ৫ জনকে বাছাই করার কথা হলেও দারুণ সব পারফরম্যান্সের পর তিশা ৬ জনকে বাছাই করেন তিশার দাবি, তার পক্ষে মাত্র ৫ কিংবা ৬ জনকে বাছাই করা খুব কঠিন ছিল। অবশেষে তিশা চূড়ান্ত বিজয়ী হিসেবে তৌহিদুল ইসলাম অর্ণবের নাম ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *