নারী-পুরুষ আমরা কেউই নিরাপদ না: পড়শী

৮ মার্চ বিশ্ব নারী দিবস। প্রতিবছর এদিন বিশ্বজুড়ে নারী দিবস পালন করা হয়। দিবসটি নিয়ে অভিনয়শিল্পীরা নারীদের নিয়ে তাদের ভাবনা প্রকাশ করছেন।

জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী বর্তমানে গানের পাশাপাশি অভিনেত্রী হিসেবেও কাজ করছেন। অভিনেত্রী হিসেবে বিনোদন জগতে কাজ করা নিরাপদ কিনা জানতে চাওয়া হয় পড়শীর কাছে।

পড়শী সংবাদমাধ্যমকে বলেন, ‘আসলে নিরাপদ নারী-পুরুষ আমরা কেউই না। তবে আমার কাছে মনে হয় এখন বিশ্ব আগের জায়গায় নেই। প্রতিটা মানুষ এখন সচেতন।’

পড়শী আরও বলেন, ‘এ বিষয়ে মুখ্য ভূমিকা পালন করবে পরিবার। আমি মনে করি প্রত্যেকটি পরিবারের উচিত তাঁদের মেয়ে শিশুকে ছোট থেকেই তাঁর নিরাপত্তার বিষয়গুলো সম্পর্কে শিক্ষা প্রধান করা। আসলে এ পৃথিবীতে কেউ শতভাগ নিরাপদ না।’

নিজে একজন মেয়ে হিসেবে কতটা নিরাপদ জানতে চাইলে পড়শী বলেন, ‘আসলে আমার পরিবার সবময় আমার সঙ্গে থাকেন। কনসার্ট কিংবা শুটিং পরিবারের কেউ না কেউ আমার সঙ্গে সব সময় থাকে।’

পড়শী তাঁর নারী দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘পরিবারকে প্রাধান্য দিতে শিখুন। দিন শেষে তাঁরাই আমাদের নিরাপদ আশ্রয়স্থল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *