Home জাতীয় যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে আটক

যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে আটক

0
163

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (০৮ মার্চ) বিকেল ৫টার দিকে রাজধানীর মালিবাগ আবুজর গিফারী কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

যুবদলের যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় অংশ নিয়েছিলেন। তিনি রোজা রাখার কারণে আলোচনা সভা শেষ হওয়ার পূর্বেই বাসার উদ্দেশে চলে আসেন।

তিনি আরও বলেন, মালিবাগ আবুজার গিফারী কলেজের সামনে আসলে তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে।

এদিকে যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার মুক্তির দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here