মির্জাপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালন

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে পৌর বিএনপি।

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় পৌরসদরের নতুন বাইপাস এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম শামীম, সাবেক যুগ্ম-সম্পাদক শহিদুর রহমান শহিদ, সাবেক সাংগঠনিক সামছুজ্জামান লিটন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলী আজম খান উত্থান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক খালিদুর রহমান ফরিদ, যুগ্ম-আহŸায়ক আরিফুজ্জামান শাহিন, পৌর যুবদলের আহŸায়ক হামিদুর রহমান খান লাঠু প্রমুখ।

এছাড়াও বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. দুলাল মিয়া। পরে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *