Home আলোচিত ইউল্যাবের ছাত্র হয়ে বেশ গর্ব হচ্ছে: বাপ্পি চৌধুরী

ইউল্যাবের ছাত্র হয়ে বেশ গর্ব হচ্ছে: বাপ্পি চৌধুরী

0
189

গত শুক্রবার (৩ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘ওরা ৭ জন’। খিজির হায়াত খান পরিচালিত সিনেমাটি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।

সোশ্যাল মিডিয়ায় বাপ্পি লিখেছেন, ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের একজন ছাত্র হয়ে নিজের বেশ গর্ব হচ্ছে। ছাত্র হয়ে শিক্ষকের সৃষ্টি দেখব না, তা তো হতেই পারে না।

নায়ক আরও লেখেন, বড় বিষয়টি হলো মুখে মুখে ভালোবাসি বলার থেকে অন্তরের ভালোবাসাটা অত্যন্ত প্রয়োজন। আর সেই অন্তরের ভালোবাসার প্রকাশ হলো খিজির হায়াত খানের এই অনবদ্য সৃষ্টি ‘ওরা ৭ জন’। বেস্ট অব লাক খিজির হায়াত খান।

‘ওরা ৭ জন’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, শাহরিয়ার ফেরদৌস সজীব, ইমতিয়াজ বর্ষণ, খালিদ মাহবুব তুর্য, খিজির হায়াত খান, সাইফ খান, নাফিস আহমেদ, হামিদুর রহমান, শিবা শানু, আজম খান প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৮ সালে রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) থেকে সাংবাদিকতা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন বাপ্পি চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here