Home আলোচিত লন্ডনে কী করছেন চিত্রনায়িকা ববি?

লন্ডনে কী করছেন চিত্রনায়িকা ববি?

0
211

দীর্ঘদিন প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি না পেলেও একের পর এক নতুন সিনেমার শুটিং করছেন ইয়ামিন হক ববি। এখন তিনি শুটিং করছেন লন্ডনে। গত ১৮ ফেব্রুয়ারি লন্ডনে পৌঁছেই শুটিংয়ে অংশ নিতে হয়েছে তাঁকে। বিশ্রাম নেওয়ার সুযোগও পাননি।

কারণ এক মাসের মধ্যে শেষ করতে হবে দুই সিনেমার কাজ। দুটি সিনেমাই পরিচালনা করছেন মিনহাজ কিবরিয়া। একটি সিনেমার নাম ‘বেঈমান’, আরেকটি ‘নাইট ইন লন্ডন’।

ববি সংবাদমাধ্যমকে বলেন, ‘এখানে ২টি সিনেমার শুটিং করছি। এর মধ্যে “বেঈমান” সিনেমার গল্প বাংলাদেশ ও লন্ডনের। সিনেমায় নেহা চরিত্রে অভিনয় করছি আমি।’

তিনি বলেন, ‘আমার বিশ্বাস মুক্তির পর এ সিনেমা ২টি দর্শক পছন্দ করবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ মার্চ দেশে ফিরে নতুন ছবির শুটিং শুরু করবো।’

মুক্তির অপেক্ষায় রয়েছে ববি অভিনীত সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘পাপ’ ও রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here