Home দেশের খবর ঢাকা গোপালপুরের বিভিন্ন দিবসসহ জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা

গোপালপুরের বিভিন্ন দিবসসহ জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা

0
186

মো.নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস/ ২০২২ এর যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় ।

গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (০৫ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে জাতীয় দিবস সহ বিভিন্ন দিবসের প্রস্তুতিমূলক অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতিমূলক সভায় জাতীয় দিবসের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলিম আল রাজী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম, জেলা পরিষদের সদস্য এস এম রফিকুল ইসলাম রফিক।

আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সামাজিক ব্যক্তিবর্গ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এআই 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here