Home ফিচার সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণে তিনজন নিহত

সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণে তিনজন নিহত

0
265

রাজধানীর সায়েন্সল্যাবে একটি তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়ে অন্তত ১৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া।

নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন সৈয়দ আকবর (৫২), আশরাফুজ্জামান (৩৬), আশা (২৫), জহুর আলী (৫২) ও হাফিজুর রহমান (৪৫)।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার খন্দকার মহিদও বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, রাজধানীর কয়েকটি হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

খন্দকার মহিদ বলেন, বহুতল ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করছেন। এখানে ফায়ার সার্ভিস ছাড়াও পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে।

এর আগে রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ভবনের বাসিন্দা ও পথচারীদের কেউ বলেছেন, পাশে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে পাশের ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here