খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার পিত্তথলিতে প্রদাহ জনিত কারণে কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন। রোববার (৫ মার্চ) সকালে নওগাঁ থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে।
খাদ্যমন্ত্রীর জনসংযোগ বিষয়ক কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ মন্ত্রীকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেয়া হবে।
কামাল হোসেন জানান, মন্ত্রী কথাবার্তা স্বাভাবিক বলছেন। সকলের কাছে তার সুস্থতায় দোয়া চেয়েছেন তিনি।
এর আগে গত ১ মার্চ খাদ্যমন্ত্রী নিজ নির্বাচনী এলাকা সাপাহার পোরশা ও নিয়ামতপুরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে নওগাঁয় যান তিনি। এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন মন্ত্রী।
গত বৃহস্পতিবার দুপুরের দিকে পোরশা উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন চলাকালী শারীরিক অসুস্থতা বোধ করেন। পরে চিকিৎসকের পরামর্শে শারীরিক পরীক্ষা করা হয়। যাতে পিত্তথলি প্রদাহ পাওয়া যায়।
