Home আলোচিত মোহামেডানের সঙ্গে চুক্তি করলেন সাকিব

মোহামেডানের সঙ্গে চুক্তি করলেন সাকিব

0
243

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে চুক্তি করলেন সাকিব আল হাসান। আজ শনিবার সকালে মিরপুরের সিসিডিএম কার্যালয়ে এসে নিবন্ধন করেন তিনি।

সাকিবকে দলে নেওয়া প্রসঙ্গে মোহামেডানের জ্যেষ্ঠ ক্লাব কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বলেন, ‘মোহামেডান ঐতিহ্যবাহী দল। আমরা সবসময়ই ভালো দল গড়ার চেষ্টা করি। এবারও সাকিব-মাহমুদউল্লাহকে নিয়েছি। আশা করি সে আমাদের হয়ে খেলবে।’

মোহামেডান গত আসরেও সাকিবকে দলভুক্ত করেছিল। বিশ্বসেরা অলরাউন্ডার দলটির জার্সি উন্মোচন অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। কিন্তু জাতীয় দল ও ব্যক্তিগত ব্যস্ততায় ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে খেলা হয়নি। পরে লিজেন্ড অব রুপগঞ্জের জন্য তাকে ছেড়ে দেয় মোহামেডান।

উল্লেখ্য, আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে এবারের প্রিমিয়ার লিগ। এর আগেই শেষ হয়ে যাবে ইংল্যান্ড সিরিজ। তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে এই টুর্নামেন্টের শেষ দিকে হয়তো দেখা যেতে পারে সাকিবকে।

এবারের প্রিমিয়ার লিগের গ্রুপ পর্ব চলবে ঈদ উল ফিতরের আগ পর্যন্ত। বিরতির পর শুরু হবে সুপার লিগ পর্ব।

শনিবার দুপুরে চট্টগ্রামে উড়াল দেবে বাংলাদেশ দল। ৬ মার্চ সেখানে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে তারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলে ঢাকায় ফিরবে দুই দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here