বিবাহবার্ষিকীতে মৌসুমীর সঙ্গে ছবি দিয়ে যা বললেন ওমর সানী

বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম সেরা তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। ১৯৯৫ সালের ৪ মার্চ ভালোবেসে তারা বিয়ে করেছিলেন। স্বামী-স্ত্রী হিসেবে তাদের একসঙ্গে পথচলার ২৮ বছর পার হয়েছে। একসঙ্গে দীর্ঘ এই পথচলায় এক ছেলে এবং এক মেয়ের অবিভাবক সানী-মৌসুমী।

বিশেষ এ দিনে চিত্রনায়ক ওমর সানী তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। স্ত্রী মৌসুমীর সঙ্গে তোলা দুটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আজ থেকে ২৮ বছর আগে আমার প্রয়াত মা এবং নানি শাশুড়ি মিলে আমাদের বাসায় পড়ন্ত বিকেলে বিয়ে দিয়েছিলেন। আজকের এই দিনটিতে আমরা একসাথে হয়ে যাই ওমর সানী-মৌসুমী।’

অভিনেতা আরও লিখেছেন, ‘তারপর আমার শ্বশুর-শাশুড়ি বাবা-মা মিলে ২ আগস্ট অনুষ্ঠান করেন হোটেল শেরাটন আর রাওয়া ক্লাবে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, বাকি জীবন এই ভাবে কাটাতে পারি। শুভ বিবাহ বার্ষিকী মৌসুমী।’

পোস্টের নিচে বহু নেটজেন ও সহকর্মী তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *