Home বিনোদন অনন্ত জলিলকে নিয়ে মানুষ অযথাই ট্রল করে: রুবেল

অনন্ত জলিলকে নিয়ে মানুষ অযথাই ট্রল করে: রুবেল

0
296

কিছুটা বিরতি নিয়ে ফের কাজে নিয়মিত হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের অ্যাকশন হিরো খ্যাত তারকা রুবেল। সম্প্রতি অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলের সঙ্গে ‘কিল হিম’ সিনেমায় কাজ শুরু করেছেন এ নায়ক।

বুধবার (১ মার্চ) আলোচিত তারকা অনন্ত জলিল রুবেল সম্পর্কে বলেন, ‘রুবেল এবং অনন্ত জলিল অনেক দিন ধরে অপেক্ষা করছেন একসঙ্গে অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য।’ এরপরই জানান, সকাল থেকে কিল হিম সিনেমায় একসঙ্গে অ্যাকশন দৃশ্যে শুটিং করছেন তারা।

এদিকে অনন্ত জলিলের সঙ্গে কাজ করা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অ্যাকশন হিরো। তিনি প্রথমেই সোশ্যালে তাকে নিয়ে সমালোচনার ব্যাপারে কথা বলেন। জানান, অনন্ত জলিলকে অসম্মান করা উচিত নয়।

রুবেল বলেন, অনন্ত জলিলের সঙ্গে প্রথমবার কাজ করছি। প্রথম থেকেই দেখছি মানুষকে সম্মান করতে পছন্দ করেন তিনি। আমাকে যথেষ্ট সম্মান জানিয়েছেন। তার সঙ্গে মিশে ভালো লেগেছে বলেও জানান এ তারকা।

‘দিন দ্যা ডে’ সিনেমার নায়কের মধ্যে এ পর্যন্ত খারাপ কিছু পাননি অ্যাকশন হিরো। তার কাছে মনে হয় অনন্ত জলিলকে নিয়ে কিছু মানুষ অযথা ট্রল করে। সবাইকে সবার মতো করে থাকতে দেয়া উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here