Home বিনোদন ছেলে আমার জীবনটাকে লন্ডন বানায়ে ফেলছে: পরীমণি

ছেলে আমার জীবনটাকে লন্ডন বানায়ে ফেলছে: পরীমণি

0
892

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। নিজের ব্যক্তিজীবনের কর্মকাণ্ড নিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি। তাকে ঘিরে ভক্তদের আগ্রহ-কৌতুহলেরও যেনো শেষ নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই চিত্রনায়িকা। সেখানেই ভক্তদের সঙ্গে নিজের জীবনে প্রতিমুহুর্ত ঘটে চলা বিভিন্ন অনুভূতি, ঘটনাগুলো শেয়ার করেন। তবে এখন পরীর অধিকাংশ সময়ই কাটে স্বামী ও সন্তানকে ঘিরে।

সদ্যই ছয় মাস পেরোনো সন্তানকে কতটা সময় দিচ্ছেন পরী; তা বোঝা যায় তার কথাতেই। একটি পোস্ট দিয়ে পরী লিখেছেন, ‘ইদানিং আমার ছেলে আমার জীবনটাকে লন্ডন বানায়ে ফেলছে। এ জীবনে এখন দিন চলে। সো গুড নুন গাইস!’ বেশ কদিন আগে এর রাতে এই পোস্ট দেন পরী। অনেকেই অনেক মন্তব্য করেছেন ওই পোস্টের নিচে।

আরেক চিত্রনায়িকা জাহারা মিতুকেও সেখানে এসে কথা বলতে দেখা গেল। অবশ্য কিছুটা যেন মজাই করলেন তিনি। কমেন্টে মিতু লিখেছেন, ‘কয়জন পারে পরীর রাতের ঘুম হারাম করতে।’

অট্টহাসির এক ইমোজি দিয়ে পরী দিয়েছেন এই কমেন্টের উত্তর। লিখেছেন, ‘এর আগে ছেলের বাপ করতো।’ মিতু লিখেছেন, ‘খুবই দুষ্টু আমরা’। পরীও হ্যাঁ সূচক উত্তর দিয়েছেন একটি ইমোজি দিয়ে।

২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে আসে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা।

নিজেদের প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে হাসপাতাল থেকে ঘরে ফিরেই দুটি খাসি জ বাই করে আকিকা দিয়েছেন পরী-রাজ দম্পতি। মিলাদ মাহফিলের আয়োজনও করে ছিলেন। তাদের এই আয়োজনে উপস্থিত ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, রেদওয়ান রনি, রায়হান রাফি, অভিনেত্রী তমা মির্জাসহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here