রংপুরে গ্রেনেড উদ্ধার, দুদিন ধরে পাহারা দিচ্ছে পুলিশ

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: রংপুর নগরীর দমদমা ব্রিজের পাশ থেকে গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে গ্রেনেড উদ্ধার করা হলেও রোববার পর্যন্ত সেটি সরানো কিংবা বিশেষজ্ঞ দল দিয়ে অকেজো করা হয়নি বরং দুদিন ধরে পুলিশ পাহারায় গ্রেনেডটি সেখানেই রাখা হচ্ছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার (ওসি) নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতকে বিষয়টি লিখিত ভাবে অবহিত করা হয়েছে সেনবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে তারা এসে বিষয়টি নিশ্চিত হয়ে পদক্ষেপ নেবেন।

গ্রেনেট উদ্ধারকারী স্থানীয় তাহমিনা নামের গৃহবধূ রোববার দুপুরে জানান, গত শুক্রবার সকালে দমদমা ব্রিজের নিচে ঘাঘট নদীতে কাজ করতে গিয়ে পানির মধ্যে গ্রেনেডটি দেখা যায়। তখন সেটি শ্যাওলা দিয়ে মোড়ানো ছিল।

তিনি বলেন, আমি পাথরের শিল মনে করে বাড়িতে নিয়ে যাই। এরপর শ্যাওলা গুলো পরিষ্কার করার পর সেটি গরম হয়ে ওঠে। তখন ট্রিপল নাইনে ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানাই। পুলিশ এসে বস্তুটি উদ্ধার করে দমদমা বদ্ধভূমির পাশে গামলার পানিতে রেখে দিয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর থেকেই সেখানে বস্তুটি পড়ে আছে এবং একজন পুলিশ পাহারা দিচ্ছে।

এব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার (ওসি) নাজমুল কাদের জানান, দমদমা এলাকায় গ্রেনেড সদৃশ্য বস্তুটি পড়ে আছে এমন খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ওই বস্তুুটি জব্দ করে করে বধ্যভূমির পাশে গামলায় পানিতে রেখে দিয়েছে।

তিনি জানান, ওই দিনই পুরো বিষয় আদালততে লিখিত ভাবে জানানোর পর সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা গ্রহণ করবেন। বস্তুটি সেখানে এখন পুলিশি পাহারায় রাখা হয়েছে।

তিনি আরো বলেন, হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তুটি মুক্তিযুদ্ধের সময়ের নাকি আগের সেটি সেনাবাহিনীর ডিসপোজাল টিম আসার পরেই বোঝা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *