Home দেশের খবর রংপুরে ওড়না পেচিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা

রংপুরে ওড়না পেচিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা

0
312

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: রংপুর নগরীর ১৯নং ওয়ার্ডের নীলকন্ঠ এলাকায় ফ্যানের সাথে ওড়না পেচিয়ে টিনা নামের এক শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা ঘটেছে। সে নগরীর পশ্চিম নীলকন্ঠ এলাকার মৃত আব্দুস সাত্তারের মেয়ে।

পরিবার সূত্রে জানাযায়, টিনা মাঝে মাঝে ঘুম থেকে দেরি করে ওঠে সে কারণে শুক্রবার বিকেল ৪টায় তাকে ডাকা ডাকি করার পরেও দরজা না খেলায় পরে দরজা ভেঙ্গে ওড়না পেচানো অবস্থায় তাকে পরিবারের লোকজন ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করে।

কিশোরীর ভাই বাবু জানান, বেশ কয়েকদিন থেকে সে ডিপ্রেশনে ছিল। সে কারণে এমনটা হতে পারে। আমরা এ বিষয়ে কোন মামলায় যাবো না।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আহমেদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছেছি।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এআই 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here