Home বিনোদন হিন্দি সিনেমা নিয়ে মন্তব্য করে ভারতীয় গণমাধ্যমে ডিপজল

হিন্দি সিনেমা নিয়ে মন্তব্য করে ভারতীয় গণমাধ্যমে ডিপজল

0
358

হিন্দি সিনেমা নিয়ে মন্তব্যের জেরে এবার ভারতীয় সংবাদমাধ্যমের শিরোনামে এলেন ঢাকাই সিনেমার আলোচিত খলনায়ক ডিপজল। গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’। সেই সময় থেকেই সিনেমাটি বাংলাদেশে মুক্তি নিয়েও চলছে নানা আলোচনা-সমালোনা।

দেশে হিন্দি সিনেমা মুক্তির ব্যাপারে সম্প্রতি এক বক্তব্যে ডিপজল দাবি করেন, হিন্দি সিনেমায় অশালীন দৃশ্য ও গান থাকে। বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে হিন্দি সিনেমা যায় না।

ডিপজলের এমন বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে তুমুল আলোচনা। কেউ কেউ লিখছেন, ডিপজল নিজেই বেশ কিছু ‘অশ্লীল’ সিনেমায় অভিনয় করেছেন।

এর মধ্যেই টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম খবরে এসেছেন ডিপজল। সেখানে ডিপজলের বক্তব্য তুলে ধরা হয়েছে।

এ নিয়ে টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম করা হয়েছে— বাংলাদেশ ‘পাঠান’ মুক্তি নিয়ে জনপ্রিয় অভিনেতার প্রতিবাদ, দাবি- ‘হিন্দি ছবিতে অনেক অশ্লীল দৃশ্য এবং গান থাকে’।

সেই প্রতিবেদনেও বলা হয়েছে, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ডিপজল দাবি করেছেন, হিন্দি সিনেমায় অশ্লীল দৃশ্য ও গান থাকে যা বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে খাপ খায় না।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘অনেক দ্বিধাদ্বন্দ্বের পর সম্প্রতি বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় দেশে হিন্দি ছবি মুক্তির বিষয়ে অনুমোদন দেয়।’

পত্রিকাটি আরো লিখেছে, ‘বাংলাদেশের ১৯টি চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তারা একমত হয়েছেন যে, প্রতি বছর ১০টি হিন্দি চলচ্চিত্র বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here