সত্যিকারের মা হওয়ার অনুভূতি প্রকাশ করলেন পরীমণি

হালের জনপ্রিয় তারকা জুটি অভিনেতা শরিফুল রাজ ও পরীমণি। এই দম্পতির একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। চলতি মাসেই ৬ মাস বয়স পূর্ণ করেছে সে। মুহূর্তটি স্মরণীয় করে রাখতে রাজ-পরী বেছে নিয়েছিল বিশেষ একটি দিন।

রাজ্যের ৬ মাস পূর্তিতে গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে এক অনুষ্ঠান আয়োজন করেন রাজ ও পরীমণি। ওই দিন পথশিশুদের সঙ্গে সময় কাটায় রাজ্য। আর পথশিশুদের সঙ্গে বসেই রাজ্যের মুখে তুলে দেওয়া হয় প্রথম ভাত।

সত্যিকারের মা হওয়ার অনুভূতি প্রকাশ করে এবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। ছেলে রাজ্যকে ঘুম পাড়ানোর একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘কোনো নিখুঁত মা নেই, তাদের অস্তিত্ব নেই। শুধু সত্যিকারের মা আছে। যাদের এমন দিন আছে, যেখানে তারা ক্লান্ত বোধ করে। যেখানে তারা খুব অভিভূত বোধ করে, তাদের চোখ জলে ভরে যায়। যেখানে তারা কাজ করতে চায়। যেখানে তারা তাদের ধৈর্য হারিয়ে ফেলে। যেখানে তারা এত বিষণ্ন এবং উদ্বিগ্ন বোধ করে তারা বিছানা ছেড়ে যেতে সংগ্রাম করে এবং যেখানে তারা মা হতে অনুভব করে না।’

পরীমণি আরও লিখেছেন, ‘কিন্তু তাদেরও অনেক হাসিতে ভরা দিন আছে, হাইড এন সিক এবং ট্যাগ গেমস এবং অনেক “আমি তোমাকে ভালোবাসি” এবং দাঁতের হাসি। সমস্ত দিন ঠিক আছে, কারণ প্রতিদিন একজন মা তার যথাসাধ্য করেন। প্রতি রাতে, যাই হোক না কেন, বাচ্চারা তার ভালবাসায় জড়িয়ে ঘুমাতে যায় এবং সৌন্দর্য হলো- পরের দিন সে আরও ভালবাসার সঙ্গে আবার সবকিছু চেষ্টা করতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *