আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, এখন সম্পর্ক স্বাভাবিক: পূজা

হঠাৎই গত ২০ ফেব্রুয়ারি নিজের ফেসবুক পেজে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কাছে ক্ষমা চেয়ে একটি স্ট্যাটাস দেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পূজা চেরী। তিনি লেখেন, অল্প বয়সের কারণে একটি ভুল করে ফেলেন তিনি।

পূজার সেই স্ট্যাটাস তোলপাড় ফেলে সোশ্যাল মিডিয়া ও শোবিজ অঙ্গনে। সেই স্ট্যাটাস দেওয়ার দুদিন পার হতেই জাজের সঙ্গে পূজার শীতল সম্পর্কের অবসান ঘটল।

এই অভিনেত্রী জানালেন, স্ট্যাটাস দেওয়ার পরপর ওই প্রযোজককে তিনি ফোন করেছিলেন। এর পর থেকেই প্রযোজক ও নায়িকার মধ্যে সম্পর্কের বরফ গলেছে।

জাজের কর্ণধার আবদুল আজিজের সম্পর্ক এখন স্বাভাবিক হয়েছে জানালেন পূজা নিজেই। গণমাধ্যমকে তিনি বললেন, যেকোনো কারণেই হোক, আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। আমি ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছি। আমি ছোট মানুষ। ভুল হতেই পারি। সেটা তারা বুঝে আমাকে ক্ষমাও করেছেন। এখন সম্পর্ক স্বাভাবিক।

এই তারা বলতে আবদুল আজিজ ও তার স্ত্রীর কথা বলেছেন পূজা।

বুধবার সন্ধ্যায় বইমেলায় স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করে স্ট্যাটাস দেন আবদুল আজিজ। লেখেন, ‘আমার প্রিয়তমা ও “প্রিয়তমা, তোমাকে বলছি”-এর সঙ্গে। বইমেলা। ’

ওই স্ট্যাটাসে লাভ রিঅ্যাক্ট দেন পূজা। মন্তব্যের ঘরেও ভালোবাসার ইমোজি দিয়ে ভরিয়ে দেন।

এর আগে গত দেড় বছরে এমনটা দেখা যায়নি। আজিজের কোনো পোস্টেই রিঅ্যাক্ট দিতে বা কমেন্ট করতে দেখা যায়নি পূজাকে। আজিজও নায়িকা পূজার পোস্ট, এক্টিভিটিগুলোয় নীরব ভূমিকায় থেকেছেন।

এদিকে সম্পর্কে জোড়া লাগায় ফের জাজের হয়ে দেখা যেতে পারে পূজা চেরীকে – এমনটাই ধারণা সিনেপ্রেমীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *