বাঙালি দেশের ঠাকুরের চাইতে বিদেশি কুকুরকে ভালোবাসে: মিশা সওদাগর

শর্ত সাপেক্ষে হিন্দি ছবি বাংলাদেশে আমদানির পক্ষে কয়েকদিন আগেই সম্মত হয়েছে ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক, প্রেক্ষাগৃহমালিক, পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের ১৯ সংগঠন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) এসব সংগঠনের জোট সম্মিলিত চলচ্চিত্র পরিষদ এ সংক্রান্ত একটি প্রস্তাবনা তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদকে। পরে জানানো হয়, শর্ত সাপেক্ষে হিন্দি ছবি বাংলাদেশে আমদানিতে কোনো আপত্তি নেই তাদের। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য আশ্বাসও দেন তথ্যমন্ত্রী।

এদিকে বাংলাদেশ হিন্দি ছবি আমদানির এই সম্মতিতে ক্ষোভ প্রকাশ করেছেন খলচরিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী মিশা সওদাগর।

তিনি বলেন, যেহেতু এখনও প্রধানমন্ত্রী বলেননি, তার মানে সেই জিনিসটা এখনও কোনোভাবেই পাস হয়নি। আর প্রত্যেকের ইচ্ছা থাকতেই পারে। আজকে আপনাদের কাছে আমার একটা ইচ্ছা, আঠারো কোটি মানুষের সংস্কৃতির সবচাইতে বেশি পছন্দের জায়গা হচ্ছে ক্রিকেট। আমাদের ক্রিকেট আজ পর্যন্ত আমরা এশিয়া কাপে কিছু করতে পারিনি, বিশ্বকাপে কিছু করতে পারি না বা বিশেষ কোনো টুর্নামেন্টে কিছু করতে পারি না. আম রিকোয়েস্ট করবো- যদি অনেকগুলো অনেকগুলো লোকের রিকোয়েস্টের জন্য যদি এই দেশে নিয়ম ভেঙে নতুন কিছু করা যায় তাহলে বিরাট কোহলি, রোহিত শর্মা বা সূর্যকুমার যাদব ও আরেকজন ভালো বোলারকে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আমদানি করে নিয়ে আসা হোক।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে মিশা সওদাগর বলেন, আমাদের বাঙালি তো বরাবরই বাঙালি তো বরাবরই দেশের ঠাকুরের চাইতে বিদেশি কুকুরকে ভালোবাসে। কিন্তু আমি ওটা ওন করি না. করবোও না।

মিশা বলেন, দেশের ভাষা বলতে শিখিয়েছে. এ দেশে একটা মানচিত্র দিয়েছেন একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের ভাষা দিয়ে গেছেন। তিনি আমাদের একটা সংস্কৃতি দিয়ে গেছেন। উনি একটা নিয়ম কানুন করে গেছেন। কাজেই আমি চাই এই ফেব্রুয়ারি মাসে তাকে সম্মান জানিয়েই বলবো যে, যদি বিশেষ কয়েকটা মানুষের জন্য যদি আমাদের যদি ফিল্ম একটা অংশ হয়ে থাকে কয়েকটা হলের জন্য যদি হয়ে থাকে তাহলে ক্রিকেট অনেক বড় অবদান আমাদের জাতির জন্য।

আমাদের বাংলা ছবি এমন কিছু করে না আমাদেরকে. আমাদের আট দশ নাম্বারে আমরা আছি বিশ্বের মধ্যে। ফিল্মে আমরা আট দশ নাম্বারই নেই এবং ক্রিকেট আমরা সবাই মিলে প্লিজ তাহলে আমার কথা হচ্ছে যদি কোন নিয়ম ভাঙায় যাবে কিছু করা যায় আপনারা রপ্তানি করা যায় তাহলে বিরাট কোহলি রোহিত শর্মা এবং সূর্য কুমার যাদব আমাদের দেশে আসুক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *