পবিত্র শবে বরাত ৭ মার্চ

আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। এ হিসাবে আগামী ৭ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) মহা. বশিরুল আলম।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন নিশ্চিত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশের আকাশে ১৪৪৪ হিজরির শাবান মাসের চাঁদ দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *