Home বিনোদন আমাকে কেউ জ্ঞান দিতে আসবেন না কমেন্ট বক্সে: অঞ্জনা

আমাকে কেউ জ্ঞান দিতে আসবেন না কমেন্ট বক্সে: অঞ্জনা

0
217

কিংবদন্তি নৃত্যশিল্পী ও চিত্রনায়িকা অঞ্জনা সুলতানাকে অভিনয়ে দেখা না গেলেও ফিল্ম কেন্দ্রিক সংগঠনগুলোর সঙ্গে সরব উপস্থিতি তার। পাশাপাশি এক সময়ের সাড়া জাগানো এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব।

সেখানে তিনি নানা ধরণের ব্যক্তিগত মতামত লিখে থাকেন। সেই ধারাবাহিকতায় শনিবার (১৮ ফেব্রুয়ারি) একটি পোস্ট দেন। তবে স্ট্যাটাসটি দেওয়ার পর থেকেই বেশ উত্তাল হয় নেটমাধ্যম। পাঠকের জন্য হুবহু স্ট্যাটাসটি প্রকাশ করা হলো।

অঞ্জনা লেখেন, ‘দুই টাকার ছোটলোকের বাচ্চাদের হাতে মোবাইল আছে বলেই ফেসবুকে যা ইচ্ছা তা কমেন্ট করবে অসম্মান করবে, এটা তো মানা যায় না। মানুষকে সম্মান না দিলে কেউ কখনও সম্মান অর্জন করতে পারে না। সমালোচনা করা,আর জেনে বুঝে অসম্মান করা দুইটা দুই জিনিস এটা বুঝতে হবে।’

তিনি আরও লেখেন, ‘তাই ঐ সব জারজদের বলছি, ঘরে বাজারের টাকা আছে কিনা সেটা আগে ভাব তারপর মানুষকে নিয়ে সমালোচনা কর। আমাকে কেউ জ্ঞান দিতে আসবেন না। কমেন্ট বক্সে কেউ যদি জ্ঞানদেন আমি তাকে ব্লক করব। আমি যা লিখেছি, ভেবেচিন্তে লিখেছি।’

অঞ্জনা সুলতানা অভিনয় ক্যারিয়ারে ৩৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কাপ্রাপ্ত এই অভিনেত্রী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যকরী পরিষদের সদস্যের দায়িত্ব পালন করছেন।

অভিনয়, নৃত্য ও মডেলিং তিনটিতেই অঞ্জনা সফলতার সঙ্গে কাজ করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’। কিন্তু দর্শকের সামনে তিনি প্রথম আসেন মাসুদ পারভেজের ‘দস্যু বনহূর’ সিনেমার মাধ্যমে। নায়করাজ রাজ্জাকের সঙ্গে সর্বাধিক ৩০টি সিনেমার নায়িকাও অঞ্জনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here