Home বিনোদন কার কাছ থেকে এত গোলাপ পেলেন তানজিন তিশা?

কার কাছ থেকে এত গোলাপ পেলেন তানজিন তিশা?

0
138

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শোবিজে ব্যস্ত সময়ের অবসরে সোশ্যাল মিডিয়ায় সময় দিয়ে থাকেন তিনি। এতে সহজেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীর সঙ্গে আপডেট থাকা যায়। এ জন্য মাঝে মাঝেই নতুন নতুন ছবি ও ভিডিও পোস্ট করেন তিশা।

গত ১৫ ফেব্রুয়ারি ফেসবুক ভেরিফায়েড পেজে কয়েকটি ছবি পোস্ট করেন তিশা। ছবিতে তাকে একগুচ্ছ লাল গোলাপ হাতে নিয়ে অপলক দৃষ্টিতে আর মোহময়ী হাসিতে দেখা গেছে।

অভিনেত্রী ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে কোনো শব্দ না লিখে একটি ইমোটিকন জুড়ে দিয়েছেন। তাতে রয়েছে‘একটি লাল গোলাপ’।

তিশার পোস্ট করা ছবিগুলো মুহূর্তেই চোখে পড়ে নেটিজেনদের। বিভিন্ন রিঅ্যাকশনে ভরিয়ে দিতে থাকেন তারা। এছাড়া মন্তব্য আসে অনেক। ভক্তদের প্রশ্ন— এত গোলাপ কোথায় পেলেন তিশা?

ভালোবাসা দিবসে টেলিভিশনের পর্দায় আসা তিশার নতুন নাটকগুলোর মধ্যে আছে— কোথায় খুঁজি তারে, মেমরি অব লাভ এবং দ্য পিকআপ আর্টিস্ট। বছরজুড়ে পর্দায় নিয়মিত থাকবেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here