Home বিনোদন বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কাজ কমে যায়: তারিক আনাম

বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কাজ কমে যায়: তারিক আনাম

0
170

দেশের নন্দিত অভিনেতা, নাট্যকার ও নির্দেশক তারিক আনাম খান। মঞ্চ, নাটক, ওটিটির বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। পেয়েছেন একাধিকভাবে শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতার পুরস্কার।

জাহিদ হাসান থেকে শুরু করে নতুন প্রজন্মের অনেকের কাছে তারিক আনাম খান অভিনয়ের এক প্রতিষ্ঠান। অনেকেই আবার তার মতো হতে চান। কিন্তু তারিক আনাম যে মাপের অভিনেতা, তাকে কি সঠিকভাবে ব্যবহার করতে পারছেন দেশের নির্মাতারা?

বলিউডের অমিতাভ বচ্চন, দক্ষিণী রজন্তী কান্ত, কমল হাসানরা এখনও দুর্দান্তভাবে নিজেদের মেলে ধরছেন। একই জেনারেশনে অবস্থান করছেন তারিক আনাম খান।

অনেকেই বলে থাকেন, তারিক আনাম খানকে সঠিক ব্যবহার করা হচ্ছে না। এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন কিংবদন্তী এই অভিনেতা। হাসি দিয়ে উত্তরে তারিক আনাম বলেন, আমার মনে হয় দক্ষিণে চলে যাওয়া উচিত ছিল। তাহলে বেশি কাজকর্ম পেতাম। তবে সাউথের সিনেমা পেলে করবো।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সিজেএফবি অ্যাওয়ার্ড (কালচারাল জার্নালিস্ট ফাউন্ডেশন বাংলাদেশ)’এ আজীবন সম্মাননা গ্রহণ শেষে তারিক আনাম বলেন, সত্যি দুঃখজনক যে বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কাজের ব্যবস্থা কমে যায়। এখানে মার্কেট তরুণ যুবক নির্ভর। তবে হ্যাঁ তাদের থেকে আমি অনুপ্রেরণা পাই।

তিনি বলেন, আমি একজন অভিনেতা হিসেবে নাটক সিনেমায় ভিন্ন চরিত্র করতে পারাটা আমার কাছে অনেক আনন্দের। নতুন চ্যালেঞ্জ নিয়ে ঝাঁপিয়ে পড়তে চাই। ওটিটিতে এটা বেশি দেখা যাচ্ছে। আমি বিশ্বাস করি চলচ্চিত্রেও সুবাতাস পাওয়া যাচ্ছে। কতটুকু কাজ করতে পারবো জানি না, তবে আমাদের নাটক চলচ্চিত্র এগিয়ে যাক এটা আমার সবার আগে চাওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here