৭-৮ জন নায়ক যথাযথ সুযোগের অভাবে হারিয়ে যাচ্ছে: নূতন

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নূতন। এফডিসিতে ছিল তার তুমুল কর্মব্যস্ততা। এখন অভিনয়ে নিয়মিত নন, এফডিসিতেও তেমন আসেন না। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরেন এ অভিনেত্রী।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন নূতন। সেখানে পরিচালকদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন তিনি। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘অনেক পরিচালক-প্রযোজক আসে, ফোন দেয়। আপা ছবি করবো দোয়া করবেন। হয়তো আমার কাজ করা হয় না। তাও শুভকামনা।

প্রশ্ন করি নায়ক-নায়িকা কে? বলে আপা নায়িকা প্রডিউসার ঠিক করে দিয়েছে। আর নায়ক আপা নতুন মুখ। একটু রাগ করেই অনধিকার চর্চা করি।

নিজ থেকেই অনেক শিল্পীদের নাম বলি, যে এদের কেন নিচ্ছেন না? যাদের বেশীভাগের সাথেই আমার ব্যক্তিগত পরিচয় নেই।

পরিচালকদের কথা: আপা এদের ছবি চলে না। আমার কথা: আপনি যদি না নেন, সুযোগ না করে দেন, তাদের নিয়ে না ভাবেন চলবে কি করে? নতুন নায়ক-নায়িকা নিয়ে আসেন সমস্যা নেই। তবে যারা উদিয়মান অনেক বছর ধরে লেগে আছে। তাদের সুযোগ দিতে হবে, ভাবতে হবে, তাদের নিয়ে কাজ করতে হবে।

আমি ৭-৮ জন হিরোকে চিনি অনেক প্রতিভাবান, কিন্তু যথাযথ সুযোগের অভাবে হারিয়ে যাচ্ছে। দয়া করে যারা অনেকদিন যাবত শ্রম দিচ্ছে। চলচ্চিত্র কেই পেশা হিসেবে নিয়েছে। তাদের সুযোগ দিন। তাদের সময় দিয়ে তাদের মেধা যাছাই করেন। তারাই সোনার হরিন হবে।

নতুন কাহকে নিয়ে এলে ছবি ভালো না চললে, সে আর থাকবে না, আপনার উপর তার দায়বদ্ধতাও থাকবে না। আর উদিয়মান পরিশ্রমিদের নিয়ে আসেন তারা কদর করবে, আপনাদের উপর দায়বদ্ধ হবে।

৪৫/৫০ বছরের অভিজ্ঞতা থেকে বলি পরিশ্রমিদের কাজে না লাগিয়ে নিজেকে জাহির করতে নতুনদের আবিষ্কার করে আপনি ভালো পরিচালক হিসেবে আবিস্কৃত হবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *