মির্জাপুরে সাবেক মেয়র সুমনের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র প্রয়াত সাহাদৎ হোসেন সুমনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভা হলরুমে পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

এসময় প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের সহধর্মিণী বর্তমান পৌর মেয়র সালমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, পৌর সচিব আব্দুল সালাম, নির্বাহী প্রকৌশলী আইরিন সুলতানা, সহকারী প্রকৌশলী শেখ মঞ্জুর হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল হাসনাত আকন, উপ-সহকারী প্রকৌশলী বাবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়ামসহ সকল কাউন্সিলর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে তার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মির্জাপুর থানা মসজিদের পেশ ইমাম মো. ফরিদ হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *