আমার এই পরিবর্তন নিয়ে এত মাতামাতি ভালো লাগেনি: রুনা খান

অভিনেত্রী রুনা খান। একাধারে টিভি, ওটিটিসহ সব মাধ্যমের কাজ করছেন তিনি। সম্প্রতি কয়েকটি সিনেমার কাজও শেষ করেছেন।

তবে মাত্র এক বছর আগেও অভিনেত্রী রুনা খানকে যারা দেখেছেন, এখনকার তাকে দেখলে চমকে যান তারাই। এক বছরে ব্যবধানে ৩৯ কেজি ওজন কমিয়ে নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন অভিনেত্রী।

নিজের পরিবর্তনের এই ছবিগুলো যখন একের পর এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, মুহূর্তেই ভাইরাল হয় সেগুলো। এমন পরিবর্তনে নজর কাড়ার পাশাপাশি প্রায় সবারই কুঁড়িয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এই পরিবর্তন নিয়ে আবারও কথা বলেছেন রুনা খান। নানা প্রশ্নের মাঝে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, নিজেকে নতুনরূপে উপস্থাপনের ভাবনা এলো কখন?

জবাবে রুনা খান বলেন, ‘নাটক, ওটিটি কনটেন্ট বা সিনেমার কাজের জন্য নয়; নিজে শারীরিকভাবে সুস্থতার জন্য ফিট থাকার চেষ্টা করছি। অনেক অনেক চেষ্টা করেও পারিনি। গত বছর পেরেছি। পঞ্চাশবার ব্যর্থ হয়েছি, কিন্তু হাল ছেড়ে দিইনি। এই গল্প কেউ জানে না।’

তবে এ নিয়ে মিডিয়ার মাতামাতিতে বেশ বিব্রত উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমার এই চেষ্টা যদি কারও ভালো লাগে, কাউকে অনুপ্রাণিত করে, তাহলে আমি আনন্দিত হবো। তবে এখানে একটি কথা বলতে হয়, আমার এই পরিবর্তন নিয়ে এত মাতামাতি হয়েছে, যা ভালো লাগেনি। শুধু আমাদের দেশে নয়, কলকাতার গণমাধ্যমেও এ নিয়ে কথা হয়েছে। আমি বিব্রত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *