Home আলোচিত আমার সমস্ত চিন্তা ভাবনা সুড়ঙ্গকে ঘিরে: তমা মির্জা

আমার সমস্ত চিন্তা ভাবনা সুড়ঙ্গকে ঘিরে: তমা মির্জা

0
260

চলচ্চিত্র, ওটিটিতে সমানতালে অভিনয় করছেন তমা মির্জা। চলতি বছরে বড় প্রজেক্টের সঙ্গে নিজেকে জড়াচ্ছেন। বেশ কিছুদিন ধরেই সুড়ঙ্গ সিনেমার প্রস্তুতি চলছে।

চলতি মাসে শুরু হচ্ছে রায়হান রাফী পরিচালিত সুড়ঙ্গ সিনেমার শুটিং। এর জন্য আর কোনো নতুন কাজে নিজেকে জড়াচ্ছেন না।

তমা মির্জা সংবাদমাধ্যমকে বলেন, আমার সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত প্রস্তুতি এবং সব ভালোবাসা সুড়ঙ্গকে ঘিরে। সুড়ঙ্গ ছাড়া কিছু ভাবছি না। আমার সব ব্যস্ততা সুড়ঙ্গকে ঘিরে। খুব করে প্রস্তুতি নিচ্ছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক অফার পাচ্ছি। প্রতিনিয়ত নতুন নতুন কাজের অফার আসছে। কিন্তু আপাতত সুড়ঙ্গ ছাড়া নতুন কাজ নয়। যখন যে কাজটি করবো সেটা মন দিয়ে করতে চাই। আমি আরও চাই সুড়ঙ্গ আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করুক।

সুড়ঙ্গ সিনেমায় তমা মির্জার বিপরীতে অভিনয় করবেন আফরান নিশো। বেশিরভাগ দৃশ্যের শুটিং হবে সুড়ঙ্গের ভেতরে। পরিচালনা করবেন রায়হান রাফী।

তমা মির্জা বলেন, সুড়ঙ্গ সিনেমার বড় অংশের শুটিং হবে সুড়ঙ্গের ভেতরে। এটা একটি চ্যালেঞ্জিং কাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here