রংপুরে পিপি’র অপসারনের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট: রংপুরে আদালত চত্ত্বরে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধাসহ হুমকি প্রদানের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর সরকারী কৌশলী খন্দকার রফিক হাসনাইনের অপসারণের দাবীতে মানববন্ধন সমাবেশ ও স্বারকলিপি কর্মসূচী পালিত হয়েছে।

আজু দুপুরে রংপুর প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন সমাবেশে রংপুরের ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা আগামী ৭ দিনের মধ্যে সরকারী কৌশলী খন্দকার রফিক হাসনাইনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয়া হয়।

রংপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশিনের সহ সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, একুশে টিভির রংপুর ব্যুরো লিয়াকত আলী বাদল, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান, রংপুর রিপোটাস ক্লাবের সাধারন সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ সিটি প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশিনের রংপুরের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মুকুল সহ অনন্যরা পরে জেলা আইনজীবি সমিতিরি সভাপতি অ্যাড. আব্দুল মালেক ও অতিরিক্ত জেলা প্রশাসক ফিরুজুল কবিরের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *