দুই দিন আমরা দারুণ সময় পার করেছি: তানজীব

ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে আরটিভি মিউজিকের ব্যানারে আসছে নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ভালো থাকার কারণ’। এতে তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গী হয়েছেন সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ার।

তানজীবের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি দীঘির নায়ক হিসেবেও দেখা যাবে তাকে। উজ্জ্বল রহমানের পরিচালনায় সাভারের ফিল্মভ্যালিসহ বিভিন্ন লোকেশনে গানটির দৃশ্যধারণ করা হয়েছে।

তানজীব সারোয়ার জানান, ‘আমি মূলত গানের মানুষ। তবে গত ১১ ও ১২ জানুয়ারি দীঘির নায়ক হয়ে ছিলাম। বিষয়টি আসলে বেশ প্রেমময়। আমরা দারুণ সময় পার করেছি।’

তিনি আরও জানান, এই কাজটির জন্য দীঘির আন্তরিকতা ও আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। সে (দীঘি) সাত কেজি ওজন কমিয়েছে। এতে দীঘির লুক পুরো চেঞ্জ। দর্শক নতুন এক দীঘিকে দেখতে পারবেন।

প্রসঙ্গত, আগামী ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা সাতটায় আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে ‘ভালো থাকার কারণ’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মটি অবমুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *