টঙ্গাইলে এমপি প্রার্থীর গাড়ি বহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আগামী সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসনের (গোপালপুর-ভূঞাপুর) এমপি প্রার্থী মাসুদুল হক মাসুদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।

সোমবার বিকেলের এই হামলায় সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হন। এছাড়া হামলাকারীরা দশটি মোটরসাইকেল ও দুইটি প্রাইভেটকার ভাঙচুর করে।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ভূঞাপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন টাঙ্গাইল-২ আসনের এমপি প্রার্থী এবং ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মাসুদ।

লিখিত বক্তব্যে তিনি জানান, সোমবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের উন্নয়ন মুলক লিফলেট ও কম্বল বিতরণ করার জন্য গোপালপুরের আলমনগর বোড বাজার এলাকায় যান। এর একটু পরেই আমার গাড়ি বহরে হামলা চালানো হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা দুটি মোটরসাইকেল ছিনিয়ে নেয় এবং দশটি মোটর সাইকেল ভাঙচুর করে। পরে তাঁরা ককটেল বিস্ফোরণ এবং ফাঁকা গুলি ছোড়ে।

মাসুদুল হক মাসুদ বলেন, টাঙ্গাইল ২ আসনের বর্তমান এমপি ছোট মনির তার নিজস্ব লোক দিয়ে এই হামলা চালায়।

তিনি বলেন, গোপালপুর-ভূঞাপুরের জনগণ আমাকে এমপি হিসাবে দেখতে চায়, আমি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদ। আমি মনোনয়ন প্রত্যাশী এই খবরটা এমপি মহোদয়ের কান পর্যন্ত পৌঁছানোর পর থেকেই আমার সাথে তার দ্বন্দ্ব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গৌবিন্দাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারা মৃধা, জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম তালুকদার বাবলু, অবসর প্রাপ্ত সার্জেন্ট আঃবাছেদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *