‘মেকআপ’ সিনেমা প্রদর্শনের অযোগ্য বলায় যা বললেন পরিচালক

এ সময়ের নির্মাতা অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ নামে নতুন একটি সিনেমা সেন্সরবোর্ডে জমা দেওয়া হলে বোর্ড সদস্যরা সেটির ছাড়পত্র দেয়নি। সিনেমাটি প্রদর্শনের অযোগ্য বলে জানায়।

গত ২১ জানুয়ারি আপিল বোর্ডের একজন সদস্য সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘মেকআপ’ সিনেমাটি আপিল বোর্ড প্রদর্শনের অযোগ্য বলে রায় দিয়েছে।’

তিনি জানান, খুব দুর্বল নির্মাণ, দুর্বল চিত্রনাট্য, বাজে শটসহ নানা কারণেই এই ছবি প্রদর্শনের অযোগ্য বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

বিষয়টি নিয়ে সিনেমাটির পরিচালক অনন্য মামুন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার পরিচালিত ‘মেকআপ’ সিনেমার ‘দুর্বল চিত্রনাট্য, দুর্বল ফটোগ্রাফি নিয়ে মিথ্যাচার করেছিলেন। পরিচালক হিসেবে আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি বলতে চাই সম্মানিত সদস্যের আদৌ কি চলচ্চিত্র, চিত্রনাট্য এবং সিনেমাটোগ্রাফি সম্বন্ধে কোনো ধারণা আছে। এটা আপিল বিভাগের সিদ্ধান্ত। যে সদস্য মেকআপ নিয়ে ভুল এবং মনগড়া তথ্য দিয়েছিলেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই।’

‘মেকআপ’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান। এছাড়া আছেন রোশান ও নবাগত রিয়েলী।

এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, কলকাতার পায়েল মুখার্জি, বিশ্বনাথ মুখার্জি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *