Home আলোচিত মাহফুজ আহমেদের পা ছুঁয়ে সালাম করলেন বুবলী

মাহফুজ আহমেদের পা ছুঁয়ে সালাম করলেন বুবলী

0
264

মাহফুজ আহমেদ ও শবনম বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমার প্রথম গান ‘মেঘের নৌকা’ প্রকাশের অনুষ্ঠান হয়ে গেল ঢাকা ক্লাবে। চয়নিকা চৌধুরী পরিচালিত দ্বিতীয় সিনেমার প্রথম গানটি গেয়েছেন ইমরান ও কোনাল। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে গান অবমুক্ত অনুষ্ঠানে মাহফুজ আহমেদ যখন বক্তব্য রাখছিলেন, সেসময় এই অভিনেতার পা ছুঁয়ে সালাম করেন নায়িকা শবনম বুবলী।

মাহফুজ আহমেদ বলেন, ‘অভিনয়ে আমরা যত সিনিয়রই হই না কেন, শুটিংয়ের আগের দিন বার্ষিক পরীক্ষার আগের রাতের অনুভূতি ফিরে আসে। ৪ বছর পর “প্রহেলিকা” সিনেমার শুটিং করেছি। প্রতিটা শুটিংয়ে নতুন করে নিজেকে খুঁজে পাই। নতুনদের বোঝার চেষ্টা করি, তাদের কাজের ধরণ জানতে পারি। শুটিংয়ে বুবলীকে খুবই সময় সচেতন শিল্পী হিসেবে পেয়েছি। তার মধ্যে কোনো জড়তা পাইনি।’

অনুষ্ঠানে চয়নিকা চৌধুরী বলেন, ‘প্রেম মানেই হচ্ছে না পাওয়ার অনুভূতি। পুরো জীবনটাই রহস্যে ঘেরা। আর প্রহেলিকা মানেই রহস্য, ধাঁধা৷ এমন ধাঁধা নিয়েই অর্পা ও মনার প্রেম কাহিনী হচ্ছে প্রহেলিকা।’

তিনি আরও বলেন, “একটি সুন্দর কন্টেন্টের পেছনে যখন এত শ্রম দেওয়া হয়, সে কন্টেন্ট মানুষের পছন্দ না হওয়ার সুযোগ থাকে না। দর্শক যেহেতু গল্প পছন্দ করে; আমার বিশ্বাস দর্শক হলে গিয়ে প্রহেলিকা দেখবে এবং পছন্দ করবে।”

পান্থ শাহরিয়ারের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

মাহফুজ-বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here