কালিয়াকৈরে এপেক্স ফুটওয়্যার অংশ গ্রহণকারী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় এপেক্স ফুটওয়্যার লিমিটেড ইউনিট -১ ও এপেক্স ট্যানারী ইউনিট কারখানায় শ্রমিকদের অংশগ্রহণকারী কমিটি (পিসি) নির্বাচন -২০২৩ ইং উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৫ ই ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে এপেক্স ফুটওয়্যার লিমিটেড ইউনিট -১, অংশগ্রহণকারী কমিটি (পিসি) নির্বাচনে ৭ টি সেকশনে ১৪ টি আসনে বিভিন্ন প্রতীকে মোট ৪৬ জন প্রতিদ্বন্দিতা করেছেন । এদের মধ্যে নারী প্রার্থী ১১ জন ও পুরুষপ্রার্থী ৩৫ জন। নারী ভোটার সংখ্যা ২৭৭৩ জন ও পুরুষ ভোটার সংখ্যা ১৯৩৭ জন,সর্বমোট ভোটার সংখ্যা ৪৭১০ জন। অপরদিকে এপেক্স ট্যানারী ইউনিটে ৬ টি আসনে বিভিন্ন প্রতীকে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন । এদের মধ্যে নারী প্রার্থী২ জন,ও পুরুষ প্রার্থী ১৫ জন। নারী ভোটার সংখ্যা ৩০ জন ও পুরুষ ভোটের সংখ্যা ১৫০ জন, মোট ভোটার সংখ্যা ১৮০ জন।

এপেক্স ফুটওয়্যার লিমিটেড, ইউনিট -১ বিজয়ী প্রার্থীরা হলেন, সুইং সেকশনে মো.রুবেল (গোলাপ ফুল), হারুন অর রশিদ (সেলাই মেশিন), মোছাঃ মাজেদা ( তালা),মোছাঃ লিজা আক্তার (ইলিশ মাছ)। লাস্টিং সেকশনে মো. বাকি বিল্লাহ (চেয়ার), মো.রাশেদুল ইসলাম (ফার্স্ট এইড বক্স), সুজন (হাত পাখা)। কম্পনেন্ট সেকশনে মো.নাজমুন (সাইকেল), মোছাঃ মুক্তি খাতুন (বালতি)। স্পোর্টস সু সেকশনে সাকিবুল ইসলাম (বই), মুস্তাফিজুর রহমান (কাপ প্রিচ)।
কাটিং সেকশনে মো. হেলাল উদ্দিন ( কাঁচি)। মোকাসিন সেকশনে মো. আল আমিন (আম)। ডিএল সেকশনে মো.আসলাম শেখ (টেবিল)।

ট্যানারী সেকশনে বিজয়ী প্রার্থীরা হলেন, মো.সিদ্দিকুল ইসলাম (চশমা), মোছাঃ কুলসুম বিবি ( মোরগ), মো. কেরামত আলী ( গোলাপ ফুল), মো.ইকবাল হোসেন খান ( মাছ), মো. রুবেল আলী ( মোবাইল), মোছাঃ ছালমা বেগম ( ছাতা)। অংশগ্রহণকারী কমিটি (পিসি) নির্বাচন ২০২৩ ইং সুষ্ঠু ভাবে পরিচালনা করার জন্য শ্রমিকদের নিয়ে গঠিত প্রধান নির্বাচন কর্মকর্তা সহ ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে ।

নির্বাচন সকাল ৮ ঘটিকা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সমন্বয়ে রিটার্নিং অফিসার , প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, পুলিং এজেন্ট, নির্বাচনী পর্যবেক্ষক টিম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সাংবাদিক, শ্রম মন্ত্রণালয় ও কলকারখানা অধিদপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। কারখানায় প্রতি দুই বছর অন্তর অংশগ্রহণকারী কমিটি শ্রমিকদের সরাসরি ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেন।

এ ব্যাপারে প্রধান নির্বাচনী কর্মকর্তা জলী খাতুন ও নির্বাচন কমিশন সচিব দেবাশীষ গাইন বলেন, শ্রমিকরা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেছেন। নির্বাচন অবাদ, সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *