Home আলোচিত ভালোবেসে ৫৩ বছর কাটিয়ে দিলেন আবুল হায়াত-মাহফুজা শিরিন

ভালোবেসে ৫৩ বছর কাটিয়ে দিলেন আবুল হায়াত-মাহফুজা শিরিন

0
329

গতকাল ৪ ফেব্রুয়ারি দিনটি ছিল নন্দিত অভিনেতা আবুল হায়াতের জন্য অন্যরকম। কেননা এই দিনে মাহফুজা শিরিনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। তারপর দেখতে দেখতে সুখের সঙ্গে কাটিয়ে দিলেন জীবনের ৫৩ বছর। যৌথ জীবনের ৫৪ বছরে পা রাখলেন তারা।

স্ত্রীকে নিয়ে আবুল হায়াত বলেন, ‘অভিনয় শুরু করার পর এতদূর আসার পেছনে স্ত্রীর অবদান শতভাগ। অসম্ভব রকমের সহযোগিতা পেয়েছি। এখনো সহযোগিতা করছেন। খুব ভালো মনের মানুষ হলেই এটা সম্ভব। আমি তার কাছে কৃতজ্ঞ।’

গোটা সংসার আগলে রেখেছেন স্ত্রী মাহফুজা শিরিন। এমনটা উল্লেখ করে বরেণ্য এ অভিনেতা আরও বলেন, ‘আমাদের সন্তানদের পড়ালেখা, নাচ গান শেখা, তাদের মানুষ করার জন্যও আমার স্ত্রীর ভূমিকা অনেক। এখনও আমি শুটিং করতে গেলে খাবার থেকে শুরু করে যাবতীয় সবকিছুর ব্যবস্থা আমার স্ত্রী করেন। অসম্ভব কেয়ার করেন। গুণ আছে বলেই এসব সম্ভব।’

বিবাহবার্ষিকী পালনে মোটেও কার্পণ্য করেন না অভিনেতা। এ উপলক্ষে গতরাতেই স্ত্রীকে নিয়ে কেক কেটেছেন তিনি। পাচ্ছেন শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা। তার আমেরিকা প্রবাসী কন্যা বিপাশা হায়াত এরইমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন বাবা-মাকে।

আবুল হায়াত বলেন, মানুষের ভালোবাসা আমাকে মুগ্ধ করে। মানুষের ভালোবাসাটাই জীবনের সবকিছু। জীবনটাকে সুন্দর করে দেয় সবার এত ভালোবাসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here