Home আলোচিত সোনার বাটিতে খাবেন পরীমণির ছেলে রাজ্য

সোনার বাটিতে খাবেন পরীমণির ছেলে রাজ্য

0
219

ঢাকাই সিনেমার তারকা দম্পতি রাজ-পরীমণি। গত ১০ আগস্ট তাদের কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। জন্মের একদিন পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের পুরো নামসহ ছবিও প্রকাশ করেন পরী-রাজ দম্পতি।

এরই মধ্যে পুত্র রাজ্যকে নিয়ে পরীমণির আয়োজনের কোনো কমতি নেই। সামাজিক মাধ্যমে চোখ রাখলেই বোঝা যায় তা। প্রত্যেক মাসেই কেক কেটে সন্তানের জন্মদিন পালন করেন তিনি।

নতুন খবর হচ্ছে, এবার ছেলের ‘মুখে ভাত’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন পরীমণি। জানা গেছে, আগামী ১১ ফেব্রুয়ারি ছয় মাস পূর্ণ হবে রাজ্যের।

বিশেষ এই দিনটিতে ঘিরে আয়োজনে কমতি রাখছেন না রাজ-পরী। ছয়মাস পরে শিশুদের মুখে বাড়তি খাবার দেয়া হয়। ছেলের মুখেভাত অনুষ্ঠানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা দম্পতি। ছেলের মুখে সোনার চামচ দেবেন পরীমণি। তাই রাজ্যের জন্য তার বাবা এরই মধ্যে কিনেছেন সোনার চামচ ও বাটি।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পরিমণি তার ফেসবুক অ্যাকাউন্টে স্বর্ণের চামচ ও বাটির ছবি পোস্ট করেন। এর ক্যাপশনে লিখেন, ‘বাজানের মুখে ভাতের আয়োজন। রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের বাবার কাণ্ড। সুন্দর না? এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here