সুষ্ঠু ভোট হলে আমি শতভাগ জিতব: হিরো আলম

বগুড়ায় উপনির্বাচনে ভোট দিয়েছেন আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া সদরের এরুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এসময় তার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ভোট প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের হিরো আলম বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর আছে। কাহালু-নন্দীগ্রামে খোঁজ নিয়েছি আমার অবস্থান ভালো আছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারও বাড়বে।’

তিনি বলেন, ‘বগুড়া-৬ আসনে গোলমালের আশঙ্কা করেছিলাম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করবেন বলে আমি আশা করি। এর আগে ফজর নামাজে বিজয়ী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *