শিশু অভিনেত্রী থেকে পুরোদস্তুর অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী মাঝে মাঝে সমালোচনার মুখে পড়েন। কখনো কখনো সামাজিক মাধ্যমে ট্রলের শিকারও হন ‘ময়না পাখি’ খ্যাত দিঘী। তবে এ নিয়ে তিনি মাথা ঘামান না।
এদিকে ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েবসিরিজে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন দীঘি।
লাইমলাইটে থাকলেও দীঘি মনে করেন, তার রঙিন ইচ্ছেগুলো পুরোপুরি পূর্ণতা পায়নি। তবে দিনে দিনে সেই অপূর্ণতাগুলোতে একটু একটু করে রঙের ছোঁয়া পাচ্ছে।
সম্প্রতি ‘শ্রাবণ জোছনা’ নামে একটি অনুদানের সিনেমার শুটিং শেষ করেছেন দীঘি। এবারই প্রথম অনুদানের সিনেমায় দেখা যাবে তাকে। ফলে অনুদানের সিনেমায় কাজের অপূর্ণতা পূর্ণ হলো নায়িকার।
এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘জীবনে যে জিনিসগুলোর অপূর্ণতা ছিল, সেসব একটু একটু করে পূর্ণতা পাচ্ছে। ’
‘শ্রাবণ জোছনা’ সিনেমায় কাজের অভিজ্ঞতা জানিয়ে নায়িকার ভাষ্য, ‘অনেকগুলো লোকেশনে শুটিং হয়েছে। ফরিদপুরে শুটিং করার সময় তাপমাত্রা ৮-৯ ডিগ্রিতে নেমে যেত। এত ঠাণ্ডায় যেন আমি অসুস্থ না হয়ে পড়ি, সেদিকে ইউনিটের সবাই খেয়াল রেখেছে। এটা খুব সুখকর একটা বিষয়।’
উল্লেখ্য, দীঘি বর্তমানে ‘ফেরা’ শিরোনামে নতুন এক ওয়েব ফিল্মের প্রস্তুতি নিচ্ছেন। আরটিভির প্রযোজনায় দ্রুতই শুটিং শুরু হবে। এই ফিল্মে তরুণ নির্মাতা সুমন ধরের পরিচালনায় দীঘির নায়ক ইয়াশ রোহান।
