Home আলোচিত আজীবন সম্মাননা পাচ্ছেন তারিক আনাম খান

আজীবন সম্মাননা পাচ্ছেন তারিক আনাম খান

0
316

দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টালের সাংস্কৃতিক সাংবাদিকদের স্বনামখ্যাত সংগঠন ‘কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ’ (সিজেএফবি)। বরাবরের মতো এবারও সংগঠনটি আয়োজন করতে যাচ্ছে সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড।

এবার শিল্প-সাংস্কৃতিক বিকাশে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন নন্দিত অভিনেতা তারিক আনাম খান। সিজেএফবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এবার বসবে সিজেএফবির ২১তম আসর। আগামী ১৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বর্ণাঢ্য আয়োজনে তারিক আনাম খানের হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হবে। এছাড়াও সংগীত, চলচ্চিত্র, টেলিভিশন মিডিয়ার বছরসেরা তারকাদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

গত ২০ বছরে সিজেএফবি আজীবন সম্মাননা পেয়েছেন রুনা লায়লা, শাহনাজ রহমতুল্লাহ, সাবিনা ইয়াসমিন, সৈয়দ আবদুল হাদী, গাজী মাজহারুল আনোয়ার, আলম খান, আজম খান, আতিকুল হক চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, সুবর্ণা মুস্তাফা, জুয়েল আইচ, সিনিয়র সাংবাদিক গোলাম সারওয়ার, জনপ্রিয় লেখক নাট্যকার, পরিচালক হুমায়ূন আহমেদ, কবরী, সুচন্দা, শবনম।

সর্বশেষ সিজেএফবির ২০তম আসরে আজীবন সম্মাননা দেওয়া হয় সংগীতশিল্পী রফিকুল আলমকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here