Home দেশের খবর পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

0
346

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি নাহিদুজ্জামান প্রধান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ জানিয়ারি) রাত অনুমান ৮টার দিকে ঐ উপজেলার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২০ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম পৌরসভার নিউ পূর্ব পারার নিজস্ব বাড়ীর সামনে সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলী দুর্বৃত্তের ধারালো অস্ত্রের দারা আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। এ বিষয়ে নিহতের ছোট ছেলে মোঃ রিফাত হাসান বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

হত্যাকাণ্ডের ৯ দিন পর এজাহারভুক্ত মূল আসামিকে পাটগ্রামের সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করছে পাটগ্রাম থানা পুলিশ। এর আগে ঘটনায় জড়িত সন্দেহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক বলেন, আসামি নাহিদুজ্জামান প্রধান বাবুকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here