ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এমনিতেই সারা বছর সোশ্যাল মিডিয়ায় স্বল্প বসনায়, সাহসী অবয়বে ছবি-ভিডিও শেয়ার করেন। এজন্য নিন্দাও সহ্য করতে হয় বেশ। সেসব সমালোচনা অবশ্য গায়ে মাখেন না অভিনেত্রী।
এদিকে সোমবার (৩০ জানুয়ারি) নিজের সোশ্যাল হ্যান্ডেলে জিমের কয়েকটি ছবি পোস্ট করেছেন লাস্যময়ী এই অভিনেত্রী। স্বাস্থ্য সচেতন এই অভিনেত্রী প্রায় সময়ই জিমে যান। ইতোমধ্যে সেই ছবিগুলো ভাইরাল হয়ে গেছে। ক্যাপশনে লিখেছেন, লেটস দ্য ফান বিগান।
ওই ছবিগুলোতে দেখা যায়, তার পরনে রয়েছে ডিপ নীল রঙের ট্রাউজার ও একই রঙের টি-শার্ট। জিমে ইয়োগা ম্যাটে শুয়ে কসরত করছেন এই অভিনেত্রী।
আর চার ঘন্টায় ওই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ৪৪ হাজার মানুষ। সেই সঙ্গে প্রায় ৪ শতাধিক শেয়ার এবং মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের।
একজন লিখেছেন, লাভলি ক্লিক, সব সময় হাসিখুশি থাক। আরেক নেটিজেন লেখেন, বিউটিফুল। অন্য আরেকজন মন্তব্য করেছেন, গর্জিয়াস। আরেকজন লিখেছেন, ওয়াও সুন্দর হইছে প্রিয়।
