Home আলোচিত নাটকে অভিনয় ছাড়ার ঘোষণা মেহজাবীনের

নাটকে অভিনয় ছাড়ার ঘোষণা মেহজাবীনের

0
197

নাটকের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আসেন মিডিয়ায়। এরপর মডেলিং ও সাবলীল অভিনয়ে হয়ে ওঠেন খন্ড নাটকের অপরিহার্য অংশ। বিগত পাঁচ-ছয় বছর ধরে দেশীয় নাটকে নিজের অবস্থান শিখরে রেখেছেন মেধাস্বত্ব দিয়েই।

২০১৭ সালে তার ‘বড় ছেলে’ নাটকটি দেশীয় নাট্যাঙ্গনে অনন্য রেকর্ড গড়ে। বিশেষ করে গত বছর নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষাটা দেন তিনি। একের পর এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

এবার সেই অভিনেত্রীই নাটকে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন। এখন তিনি শুধুই, ওটিটি প্লাটফর্মে নিজেকে বেশি ব্যস্ত রাখতে চান।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মেহজাবিন বলেন, ‘আমি আসলে নাটক ছাড়ার কথা কখনোই বলিনি। আমি নাটকেরই মেয়ে। মনের মতো স্ক্রিপ্ট পেলে অবশ্যই নাটক করব। আবার আসব।’

মেহজাবিন সরাসরি নাটক ছাড়ার ঘোষণা না দিলেও পরোক্ষভাবে বোঝালেন এখন তিনি ওটিটি প্ল্যাটফর্মেই কাজ করতে চান। তবে কখনও ভালো চিত্রনাট্য পেলে নাটকে অভিনয় করবেন। এই কৌশলি বক্তব্যের মাধ্যমে নাটকের ভক্তদের আশাহত করলেন না।

মেহজাবিন আরও বলেন, ‘আমরাই যদি কনটিনিউ করি তাহলে তো হবে না। একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে আমাদের। আবার অন্যদের জন্যও জায়গা করে দিতে হবে। এখন অনেকেই ভালো করছে ইয়াং জেনারেশনের। তাদের জায়গা দিতে হবে। তারা অনেক ভালো করুক। আমি মনে করি ওদের সাপোর্ট দরকার।’

সুতরাং বোঝাই যাচ্ছে, নাটকের মাঠ নতুনদের জন্য ছেড়ে দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে নিজেকে নিয়ে অন্য পরিকল্পনা সাজাচ্ছেন। কারণ, আগামীর ভবিষ্যৎ তো ওই ওটিটি মাধ্যম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here