Home আলোচিত নিরবকে নিজ হাতে রান্না করে খাওয়ালেন ঋতুপর্ণা

নিরবকে নিজ হাতে রান্না করে খাওয়ালেন ঋতুপর্ণা

0
319

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘স্পর্শ’ জুটি হিসেবে দেখা যাবে চিত্রনায়ক নিরব ও কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্তকে। এটি যৌথভাবে পরিচালনা করবেন অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত।

এই ছবিতে অভিনয়ের সূত্র ধরে ঋতুপর্ণা সঙ্গে পরিচয় ও সখ্য তৈরি হয় নিরবের। সেই সুবাদেই গত ২৬ জানুয়ারি ঋতুপর্ণা কলকাতার বাড়ির অতিথি হন নিরব। কয়েক ঘণ্টা সময় কাটান। আড্ডা দেন।

ওই আড্ডায় ছিল ঋতুপর্ণার বন্ধুবান্ধব এবং কলকাতায় তাঁর কয়েকজন সাংবাদিক বন্ধুও। প্রথমবার ঋতুপর্ণার বাড়ির গিয়ে তাঁর আতিথেয়তায় মুগ্ধ বাংলাদেশি চিত্রনায়ক নিরব।

২৫ জানুয়ারি ব্যক্তিগত কাজে কলকাতায় গিয়েছিলেন নিরব। কাজের ফাঁকে ২৬ জানুয়ারি দুপুরে কলকাতায় ঋতুপর্ণার বাড়িতে অতিথি হন। গতকাল ঢাকায় ফিরে এসেছেন।

আজ রোববার সকালে সংবাদমাধ্যমকে নিরব বললেন, ‘সরস্বতীপূজার নেমন্তন্ন ছিল তো, তাই নানান পদের খাবার নিজেই রান্না করেছিলেন ঋতুপর্ণা দিদি। বলা যায়, খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি। আসার সময় তো কয়েক পদের মিষ্টির একটি প্যাকেট ধরিয়ে দেন। ভালোবাসার এই উপহার যত্ন করে ঢাকায় নিয়ে এসেছি।’

ঋতুপর্ণা বাড়িতে সেদিনের খাবারের মেনুতে কী কী ছিল জানতে চাইলে নিরব বলেন, ‘অনেক কিছুই। অনেক কিছুর আবার নামও জানি না। তবে যতটা জানতে পেরেছি তার মধ্যে খিচুড়ি, বাঁধাকপি, বেগুন ভাজা, লুচি, আলুর দম, মিষ্টিকুমড়া, মিঠাই, লাড্ডু। খাবারের ফাঁকে ঋতুদি তাঁর সব বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেন। দারুণ সময় কেটেছে।’

৩৪ বছরের অভিনয়জীবন ঋতুপর্ণার। অন্যদিকে ১৩ বছর ধরে চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে যুক্ত নিরব। এবারই প্রথম তাঁরা দুজন চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

‘স্পর্শ’ নামের ছবিটির ঢাকার অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত। এই ছবিতে অভিনয়ের সূত্র ধরে ঋতুপর্ণা সঙ্গে পরিচয় ও সখ্য তৈরি হয় নিরবের। সেই সুবাদেই ঋতুপর্ণা কলকাতার বাড়ির অতিথি হলেন নিরব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here