আমার স্বামীও চায় না ব্যক্তিগত কিছু পোস্ট করি: সাবিলা নূর

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রথম সারির সব তারকার সঙ্গেই কাজ করেছেন। রূপ আর অভিনয়শৈলিতে নিজের আলাদা অবস্থান গড়েছেন। রোম্যান্টিক, বিরহ কিংবা কমেডি সব ঘরানাতেই আলো ছড়াচ্ছেন এ তরুণী।

তবে গেল দুই বছর অভিনেত্রী তার নানামাত্রিক কাজ দিয়ে নজড় কেড়েছেন। হয়ে উঠেছেন ছোটপর্দার প্রথমসারীর অভিনেত্রীদের একজন।

২০১২ সালে ‘ইউটার্ন’ নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু সাবিলার। নিজের ক্যারিয়ার বিশ্লেষণ করতে গিয়ে সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, কিছু কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। সবকিছু বুঝতাম না। তবে আমার সহশিল্পীদের দারুণ সাপোর্ট আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। আগে একই ধরনের এবং টমবয় টাইপের চরিত্র বেশী করতাম। কিন্তু এখন চেষ্টা করছি সেটা ভেঙে নিজেকে বিভিন্ন ধরনের চরিত্রে দেখানোর।

পর্দায় এখন নিয়মিতিই বিভিন্ন চরিত্রে হাজির হন সাবিলা নূর। অভিনয়ের বাইরেও এই অভিনেত্রী ভীষণ আন্তরিক, সবার কাছে তার পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা। আসলে সাবিলা নূর কেমন? জানতে চাইলে তিনি বলেন, আমি ভীষণ রিজার্ভড। অনেকেই যখন আমাকে অভিনয়ের বাইরে দেখে মেলাতে পারে না।

‘ব্যক্তিগত জীবন দর্শকদের দেখাতে কমফোর্টেবল লাগে না। হ্যাঁ, এটাও বুঝি তাদের আগ্রহ থাকে জানার তারপরেও আমি ব্যক্তিগত জীবন প্রাইভেট রাখতে চাই। আমার স্বামীও খুবই ক্যামেরাবিমুখ, সেও চায় না যে খুব ব্যক্তিগত কিছু পোস্ট করি। এইজন্য আমার পেইজটি রক্ত খোঁজার আহ্বান, অসহায়দের সহায়তার কাজে লাগাই।’

সাবিলা নূর এখন নারীপ্রধান কাজকে প্রাধান্য দিচ্ছেন। জানালেন, গতবছর নিজস্ব প্রতিবেদক, আমি রোকেয়া বলছি, হৃদিতা, মে আই কাম ইন-এর মত কাজগুলো প্রচার হওয়ার পর দর্শকদের থেকে একটু বেশী ইতিবাচক ফিডব্যাক পান। তখন থেকে এসব ব্যতিক্রমী কাজে আগ্রহ বেড়েছে তার।

সাবিলা নূর বলেন, রোম্যান্টিক কমেডি ধাঁচের গল্প আমার খুব পছন্দ। কিন্তু গত বছর দেখলাম দর্শক আমার ব্যতিক্রমী কাজগুলো পছন্দ করছেন। পাশাপাশি নারীপ্রধান কাজগুলো নিজের সঙ্গে গ্রাউন্ড ক্রিয়েট করে। কাজের সঙ্গেও সৎ থাকতে সাহায্য করে। শিখতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *