Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে বীর মুক্তিযোদ্ধা বাদলের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালিয়াকৈরে বীর মুক্তিযোদ্ধা বাদলের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
137

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা মানবাধিকার কাউন্সিল কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি গাজীপুর জেলা কৃষকলীগের সাবেক সভাপতি ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাদল এর স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার দুপুরে( ২৮ শে জানুয়ারি) উপজেলার ফুলবাড়িয়া পাবরিয়া চালা এম এম পি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কালিয়াকৈর উন্নয়ন সংস্থার ও মানবাধিকার কাউন্সিলের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাদল এর স্মৃতিচারণ উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়।

এই সময় সভাপতিত্ব করেন, উপজেলা মানবাধিকার কাউন্সিলের সহ-সভাপতি অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মানবাধিকার কাউন্সিলের সাধারণ সম্পাদক মাসুদ কবির স্বপন।

এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি রফিকুল ইসলাম বাবুল, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শাহ আলম সরকার, ময়মনসিংহ জেলার এডিসি মাহফুজুর রহমান মাসুম, বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের সমবিষয়ক সম্পাদক লায়ন আহসান হাবীব, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম, ডাক্তার নুরুল ইসলাম, সরকার শামীমুজ্জামান, এমদাদ হোসেন, বাবুল হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here