Home দেশের খবর ঢাকা কালামপুর আইডিয়াল স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী

কালামপুর আইডিয়াল স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী

0
268

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬নং ওয়ার্ড কালামপুর আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে কালামপুর আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় সভাপতিত্ব করেন মইজুদ্দিন টেক্সটাইল নিট ফ্যাশনের সি সি ও হুমায়ুন কবির, অনুষ্ঠান সঞ্জনা করেন কালামপুর আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক হারুন অর রশিদ (বাবু)।

প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান, পৌর শ্রমিক দলের সভাপতি এ কে আজাদ, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কালামপুর আইডিয়াল স্কুলের উপদেষ্টা শাহাদাত হোসেন খান, কালামপুর আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আশরাফ, কালামপুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক লুৎফর রহমান, পৌর ৬ নং ওয়ার্ড যুব দলের সভাপতি শাহ আলম, পৌর ৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বাদশা মিয়া, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী লাবিব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাছেদ,কালামপুর আইডিয়াল স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here