Home আলোচিত নিপুণের মন্তব্য নিয়ে কড়া জবাব দিলেন অরুণা বিশ্বাস

নিপুণের মন্তব্য নিয়ে কড়া জবাব দিলেন অরুণা বিশ্বাস

0
278

দেশের প্রেক্ষাগৃহে বলিউড সিনেমা মুক্তির বিরুদ্ধে বরাবরই সরব থাকেন ঢালিউডের বড় একটি অংশ। শাহরুখ খানের ছবি ‘পাঠান’ এখানে মুক্তির ব্যাপারে আলোচনা হচ্ছে, শুনেই বিরোধিতা শুরু করেছিলেন তারা।

তবে ভারতীয় হিন্দি সিনেমা আমদানির ক্ষেত্রে আপত্তি দেখাননি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক (মামলা চলমান) নিপুণ আক্তার। কিন্তু বিনিময়ে চেয়ে বসেছেন লভ্যাংশের ১০ শতাংশ অর্থ। নিপুণের এই দাবি নিয়ে গতকাল বৃহস্পতিবার থেকেই সামাজিক মাধ্যমে চলছে বেশ সমালোচনা।

এদিকে নিপুণের এমন সিদ্ধান্তের কথা শুনে পাল্টা প্রশ্ন ছুড়েছেন শিল্পী সমিতির কার্যনিবার্হী পরিষদের সদস্য অরুণা বিশ্বাস।

তিনি বলেন, ‘সে কে? আমি এ ধরনের কোনো কথা শুনিনি। আর শিল্পী সমিতি তো শিল্পীসংশ্লিষ্ট কথা বলবেন। এত বড় একটা বিষয়ে কথা বলার জন্য আমাদের মন্ত্রী মহোদয় আছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আছে। অবশ্যই আমরা আমাদের মতামত দেব। এখানে শুধু শিল্পী সমিতি একা সিদ্ধান্ত দেবে কেন? এর সঙ্গে জড়িত পরিচালক-প্রযোজক-ক্যামেরা থেকে শুরু করে সবার স্বার্থ। ফলে সবার সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে।’

চলচ্চিত্রের সিনিয়র শিল্পীদের কথা উল্লেখ করে অরুণা বলেন, ‘আমাদের পারভেজ ভাই, আলমগীর ভাই, ববিতা আপা, রোজিনা আপাসহ সিনিয়র যারা আছেন তাদের সঙ্গে পরবর্তি জেনারেশন আমরা যারা আছি। আমাদের সঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া উচিত বলে মনে করছি। কারো একার সিদ্ধান্তে এটা হয় না, হতে পারে না, আর কখনও হয়ওনি। চলচ্চিত্র শিল্পী সমিতি একা কি করতে পারে আমি জানি না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here