তুমি যখন ভালবাসো নিজেকে রাণী মনে হয়: পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তিনি কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকতে পছন্দ করেন বেশি।

এই অভিনেত্রীর বর ঢালিউডের আর এক অভিনেতা শরিফুল রাজ। কয়েকদিন আগে এই জুটির সম্পর্কের টানাপড়েন বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হয়ে ছিলো। এখন সব মান-অভিমান ভুলে আবার এক সঙ্গে আছেন তারা।

২০২২ সালের ২২ জানুয়ারি রাজ-পরীমনির ঘরোয়া আয়োজনে পারিবারিকভাবে বিয়ে হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে এই জুটির প্রথম বিয়ে বার্ষিকী পালিত হয়।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে পরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। সঙ্গে সঙ্গে ছবিগুলো ভাইরাল হতে শুরু করে।

এখানে পরীমনি লেখেন, ‘তুমি যখন আমাকে এভাবে ভালবাসো তখন নিজেকে রানী মনে হয়।’

ছবির নিচে রাজকে মেনশন করে পোস্ট করেছেন। এতে বোঝা যাচ্ছে, তাদের ভেতর অভিমানের বরফ গলে এখন পানি হয়ে গেছে।

এর আগে গতকাল সংবাদমাধ্যমকে শরিফুল রাজ বলেন, সুখ-দুঃখ মিলিয়েই মানুষ। আমি বলব, আমরা আগে যেমন ছিলাম, বাকি জীবনটাও দুজন মিলে তেমনভাবে একসঙ্গে কাটাতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *