বড় ধামাকা নিয়ে ফিরছেন তিশা, জানা গেল নতুন খবর

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সংসার ও পুত্র ইলহামকে নিয়ে ব্যস্ততা কাটিয়ে ফিরেছেন নতুন উদ্যমে। সম্প্রতি একটি ফুড অ্যান্ড বেভারেজের পণ্য নুডলসের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে যুক্ত হয়েছেন তিনি।

এরই মধ্যে সিনেমা প্রদীপ ঘোষের ‘বীরকন্যা প্রীতিলতা’ ৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সামনে মুক্তি পাচ্ছে তিশা অভিনীত চলচ্চিত্র মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ ও শ্যাম বেনেগালের ‘মুজিব’।

গোপন খবর হচ্ছে, তিশা অচিরেই থাইল্যান্ডে উড়াল দিচ্ছেন। সঙ্গে থাকবেন মোস্তফা সরয়ার ফারুকী, গোলাম কিবরিয়া ফারুকী প্রমুখ। সূত্রে জানা গেছে, তিশা থাইল্যান্ডে যাচ্ছেন নতুন একটি প্রজেক্টের কাজে। সেটি ওয়েব সিরিজও হতে পারে।

জানা গেছে, এটির প্রযোজক সাজু মুনতাসীর। এ বিষয়ে তিশার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে মোস্তফা সরয়ার ফারুকী সংবাদমাধ্যমকে বলেন, ‘কোনো কাজ নিয়ে নয়। তেমন কিছু হলে তো জানবে সবাই। তবে থাইল্যান্ডে যাচ্ছি এটা সত্যি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *