মেয়ের জামাইয়ের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমালো শাশুড়ি

রাজিব আহমেদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের দুই মাস পর সুলতান খা (১৮) নামের মেয়ে জামাইয়ের হাত ধরে হাফিজা খাতুন (৩৮) নামের শাশুড়ির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

২৫ জানুয়ারি শনিবার দুজন অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।

জানা যায়, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের মন্টু খার ছেলে সুলতান খা (২৫) গত ২ মাস পূর্বে ভালোবেসে বিয়ে করেন প্রতিবেশী আলম ও হাফিজা দম্পতির মেয়ে আশা খাতুন কে।

বিয়ের ২ মাস অতিবাহিত হতে না হতেই আপন মেয়ের স্বামী সুলতান খার হাতধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন শ্বাশুড়ি হাফিজা (৩৮)। হাফিজার স্বামী আলম, মেয়ে আশা ছাড়াও ১৫ বছরের ১ টি ছেলে রয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, মেয়ের সাথে বিয়ের পূর্বেও শ্বাশুড়ি হাফিজা ও মেয়ের জামাই সুলতান অপ্রিতীকর অবস্থায় গ্রামবাসীর হাতে ধরা পড়ে। পরবর্তীতে হাফিজার মেয়ে আশা খাতুনকে সুলতানের সাথে বিয়ে দেয়।

সুলতানের মা আছিয়া খাতুন অভিযোগ করে বলেন, বিয়ের পর আশা অন্য একজনের সাথে চলে যায়। পরে কিছুদিন পর আবার বাড়িতে ফিরে আসে।

তিনি আরও জানান, মেয়ের সাথে বিয়ের আগে থেকেই আশার মা হাফিজার সাথে তার ছেলের সম্পর্ক ছিল। এর আগেও হাফিজা তার ভাগিনা ইকবালের সাথে অপ্রিতীকর অবস্থায় ধরা পরেছিল।

এ ব্যাপারে শাশুড়ি হাফিজার বাসায় গেলে বাড়ির লোকজন পালিয়ে যায়। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম না তবে বাড়ি এসে এমনটাই জানতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *